kindorus.com.bd এর আফটার সেলস এবং টেকনিক্যাল সাপোর্ট –
kindorus.com.bd থেকে আপনি কোন প্রোডাক্ট ক্রয় করলে আমরা সেটার টেকনিক্যাল বিষয়ে আপনাকে সাপোর্ট দিয়ে সহযোগীতা করবো। কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা ক্রয় করার পর কনফিগার করতে ব্যার্থ হই, এর মানে কিন্তু এই না যে প্রোডাক্টটি নষ্ট। হতে পারে, আপনি প্রপারলি কনফিগার করতে পারেননি। তাই, এই বিষয়গুলোতে আপনাকে সাপোর্ট দেয়ার জন্য প্রস্তুত আছে বিডিশপের ডেডিকেটেড টিম।
আমাদের টেকনিক্যাল টিম থেকে সাপোর্ট পাওয়ার সহজ উপায়-
১. প্রোডাক্ট রিসিভ করার পর যদি আপনি প্রোডাক্ট টি কনফিগার করতে না পারেন, তাহলে যতদ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করবেন, এক্ষেত্রে পন্য হাতে পাওয়ার পর থেকে ৩ দিন বা ওয়ারেন্টি টাইমের মধ্যেই যোগাযোগ করার পরামর্শ থাকবে। আমাদের সাথে যোগাযোগ করতে কল করুন 09678-300400 এ, আমাদের ফেসবুক পেজ, WhatsApp বা Support@kindorus.com.bd মেইলে ইমেল করেও যোগাযোগ করতে পারেন।
২. আপনার সমস্যাটি জানার পর কিভাবে সেটা সমাধান করা যায় সেই বিষয়ে আমরা সর্বাত্মক চেষ্টা করবো। এক্ষেত্রে বেশিরভাগ সময় ই সমস্যা গুলো অভার ফোনে কথা বলে কিংবা টিওটোরিয়াল ভিডিও লিংক শেয়ার করার মাধ্যমে আমরা সমাধান করে থাকি। সমস্যাটি ভালো করে বোঝার জন্য আপনি আমাদের ফেসবুক পেজ ইনবক্স কিংবা সাপোর্ট মেইলের মাধ্যমে প্রয়োজনীয় স্ক্রিনশট কিংবা শর্ট ভিডিও শেয়ার করে আমাদের সহযোগীতা করতে পারেন।
৩. যদি ফোনে বা অন্য কোনোভাবে প্রোডাক্ট এর সমস্যার সমাধান না করা যায়, তাহলে আপনাকে প্রোডাক্টটি নিয়ে আমাদের অফিসে আসতে হতে পারে। আমাদের অফিসে আসার পর, আমাদের এক্সপার্ট টিম প্রোডাক্ট টি দেখবে এবং যত দ্রুত সম্ভব সেটা সমাধান করবে। এক্ষেত্রে যদি আমাদের প্রোডাক্ট এর সমস্যা থাকে তাহলে আমরা যত দ্রুত সম্ভব আপনার ওয়ারেন্টি এক্সেপ্ট করবো, কিন্তু প্রোডাক্ট এর প্রবলেম না হলে আমরা আপনাকে সর্বোচ্চ প্রোডাক্ট টি কিভাবে ইউজ করবেন সেই নির্দেশনা প্রদান করতে পারবো।
– সাধারন জিজ্ঞাসা-
প্রশঃ kindorus.com.bd কি আমার বাসায় লোক পাঠাবে কোন প্রোডাক্ট এর সমস্যা সমাধান করতে?
উত্তরঃ দুঃখিত, এই সাপোর্ট টা আমরা দিতে পারছিনা। প্রতিদিন আমরা অনেক প্রোডাক্ট এর সাপোর্ট এর জন্য রিকোয়েস্ট পাই। বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যা গুলো আমাদের কাস্টমাররা ফেইস করেন প্রপারলি চেষ্টা না করার কারনে। তাই, এধরনের টেকনিক্যাল সাপোর্ট আপনাকে কাইন্ডলি কল, মেসেজ, ইমেইল কিংবা অফিসে এসে নিতে হবে।
প্রশ্নঃ যদি আমি ৩ দিনের পরে কোন সমস্যা খুঁজে পাই এবং যদি পণ্যের কোন ওয়ারেন্টি না থাকে, আমি কি সার্ভিস পাবো?
উত্তরঃ দুঃখিত, ৩ দিন পর কিংবা ওয়ারেন্টি পিরিয়ডের পর আমরা আপনাকে শতভাগ সহযোগীতা করতে পারিনা। এক্ষেত্রে আমরা আপনাকে বিনামূল্যে সহযোগীতা এবং পরামর্শ দিতে পারলেও প্রোডাক্ট টি রিপ্লেস করে দিতে পারিনা। সুতরাং, ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে সমস্যা হলে, যতদ্রুত সম্ভব আমাদের জানানোর পরামর্শ থাকবে।
বিঃদ্রঃ কাইন্ডলি লক্ষ রাখবেন, আমরা আফটার সেলস সাপোর্টের জন্য আপনার বাসায় লোক পাঠাতে পারিনা, কিংবা আমাদের ডেলিভারি টিম আপনাকে টেকনিক্যাল সাপোর্ট দিতে পারবেনা। টেকনিক্যাল এবং আফটার সেলস সার্ভিসের জন্য আপনাকে অবশ্যই আমাদের সাথে ফোন, ইনবক্সে, মেইলে কিংবা আমাদের অফিসে এসে সাপোর্ট নিতে হবে। তাছাড়া আমরা প্রোডাক্ট গুলো বিক্রয় করি, আমরা এর প্রস্তুতকারক না, কিন্তু আমরা পন্য বিক্রয়ের পাশাপাশি পন্য বিষয়ক সাপোর্ট ও প্রদান করি এবং আমাদের প্রতিটি কাস্টমারের ভালোবাসা অর্জন করার লক্ষে কাজ করে যাই।
ধন্যবাদ kindorus.com.bd এর সাথে থাকার জন্য।
After-sales and Technical Support of kindorus.com.bd –
If you purchase a product from kindorus.com.bd, we will support you with its technical issues. There are some products that we fail to configure after purchase, but this does not mean that the product is damaged. It may be that you could not configure it properly. Therefore, the dedicated team of Bdshop is ready to support you in these matters.
Easy ways to get support from our technical team-
1. If you are unable to configure the product after receiving the product, then contact us as soon as possible, in this case, it is advisable to contact us within 3 days or within the warranty time after receiving the product. To contact us, call 09678-300400, you can also contact us through our Facebook page, WhatsApp or email Support@kindorus.com.bd.
2. After knowing your problem, we will try our best to solve it. In this case, most of the time, we solve these problems by talking over the phone or sharing a tutorial video link. To understand the problem better, you can help us by sharing the necessary screenshots or short videos through our Facebook page inbox or support mail.
3. If the product problem cannot be solved over the phone or in any other way, then you may have to come to our office with the product. After coming to our office, our expert team will look at the product and solve it as soon as possible. In this case, if there is a problem with our product, we will accept your warranty as soon as possible, but if there is no problem with the product, we can provide you with instructions on how to use the product to the maximum.
– General Questions –
Q: Will kindorus.com.bd send someone to my house to solve the problem of any product?
Answer: Sorry, we are unable to provide this support. We receive requests for support for many products every day. In most cases, these problems are faced by our customers due to not trying properly. Therefore, you will have to kindly call, message, email or come to our office for such technical support.
Question: If I find any problem after 3 days and if there is no warranty on the product, will I get service?
Answer: Sorry, we cannot provide you 100% support after 3 days or after the warranty period. In this case, although we can provide you with free support and advice, we cannot replace the product. Therefore, if there is a problem within the warranty period, it is advisable to inform us as soon as possible.
Note: Kindly note that we cannot send people to your home for after-sales support, nor can our delivery team provide you with technical support. For technical and after-sales service, you must contact us by phone, inbox, email or come to our office to get support. Moreover, we sell the products, we are not the manufacturers, but we provide product support in addition to selling the products and work towards earning the love of each of our customers.
Thank you for being with kindorus.com.bd.
Last Update: 13/08/2025